ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিজয় দিবসের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 21:28

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, কৃষি অফিসার জসিমউদ্দীন, মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস প্রমুখ।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *