ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ইউডিসির কার্যক্রমের পর্যালোচনা সভা

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 21:31

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) কার্যক্রমের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ডিএসবি অফিসার সোনামিয়া, জাইকা প্রতিনিধি আব্দুস সালাম, অফিস সহায়ক কাজী ইমাদুল হক।
উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহমুদুল হাসান, পারুলিয়ার মাহবুবুল আলম বাবু, সখিপুরের আল মামুন, নওয়াপাড়ার জাকির হোসেন, দেবহাটা সদরের হারুন অর রশিদ প্রমূখ।
সভায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার আরো শক্তিশালী ও আয় বৃদ্ধিমূলক পরিকল্পনা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *