ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় রেকর্ডীয় সম্পত্তি জবর-দখলের চেষ্টা

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 22:44

সৌমেন মজুমদার, তালা: সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ অমান্য করে রেকর্ডীয় সম্পত্তি জবর-দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াদহ গ্রামে। ৬৫ বছরের রেকর্ডীয় ও দখলীয় সম্পত্তিতে জবর-দখলের পায়তারা করছে প্রতিপক্ষ। তাদের এমন পাঁয়তারার খবর বুঝতে পেরে বালিয়াদহ গ্রামের মৃত বদির উদ্দীন গাজীর পুত্র মোনছোপ গাজী বিজ্ঞ সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা মতে ১৩ নভেম্বর মামলা করেন। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ২২ নভেম্বর আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে একটি নির্দেশ দেয় পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তিনি বিষয়টি বিবাদীকে অবহিত করলেও সেটি অমান্য করে জমি জবর-দখল করার চেষ্টা করছে উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত মফেজ উদ্দীন ফকিরের পুত্র আঃ আলিম ফকির ও কামরুল ফকির।
ভুক্তভোগীরা জানান, তালা উপজেলার বাগমারা গ্রামের মৃত আঃ হক সরদারের ছেলে মোজাম্মেল সরদারের নিকট থেকে বারিয়াদহ গ্রামের মৃত দবির উদ্দীন গাজীর দুই ছেলে আঃ রহমান গাজী এবং মোনছোপ গাজী খলিশখালী মৌজার ১৯৮৫ সালে ১৯১৭নং কোবলা দলিলমূলে ৩৬ শতক জমি খরিদ করেন। সেই থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ইতোপূর্বে তারা ক্রয়কৃত সম্পত্তির নামপত্তনসহ ৩১ ধারা রেকর্ড সম্পন্ন করেছেন। কিন্তু প্রতিপক্ষ একই গ্রামের মৃত মফেজ উদ্দীন ফকিরের পুত্র আঃ আলিম ফকির ও কামরুল ফকির সেটি পূর্বের একটি দলিল আছে মর্মে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সম্পত্তির ১৪২৪ সাল পর্যন্ত সরকারকে আঃ রহমান গাজী এবং মোনছোপ গাজী খাজনা পরিশোধ করে চেক সংগ্রহ করেছেন। হঠাৎ ২৮ নভেম্বর সকালে আদালতের নির্দেশ অমান্য করে বেড়া দিয়ে ঘিরে জবর-দখলের চেষ্টা করেন। এসময় পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেড়া ঘেরার কাজ বন্ধ করে দেয়।
এব্যাপারে কামরুল ফকিরের ছেলে তোহিদুল ফকির জানান, আমরা ১৪৫ ধারার কোন নোটিশ পাইনি। আমাদের সম্পত্তি আমরা ঘেরা-বেড়া দিচ্ছিলাম। পরে পুলিশ এসে নিষেধ করলে সেটি বন্ধ করে রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *