ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় পুলিশের নায়েক গুলিবিদ্ধ

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 22:50

খুলনা অফিস: শিরোমণিস্থ খুলনা জেলা পুলিশের ফায়ারিং সেন্টারে ফায়ারিংয়ের রেঞ্জে ট্রেনিংয়ের সময় বরিশাল জেলা পুলিশের নায়েক আবু মুছা (২৫) নিজের অস্ত্রের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।
শিরোমণিস্থ খুলনা জেলা পুলিশের ফায়ারিং সেন্টারে ফায়ারিংয়ের রেঞ্জে ২৮ নভেম্বর বুধবার সকাল সোয়া ৯টায় বার্ষিক ফায়ারিংয়ের ট্রেনিংয়ের সময় ৯নং টার্গেটে ফায়ারিং এর প্রস্তুতিকালে বরিশাল জেলা পুলিশের নায়েক আবু মুছা (নায়েক নং ৪৮) নিজের অস্ত্রটি সচল করার সময় অস্ত্রের মধ্যে থাকা গুলি বেরিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পেটে ভেদ করে। সাথে সাথে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট শেখ ওমর ফারুক বলেন, আবু মুছাকে তাৎক্ষনিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়েছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশ) সোনালী সেন জানান, ফায়ারিংয়ের সময় আবু মুছার নিজের অস্ত্রের গুলি আটকে যায়, তখন সে অস্ত্রটি সচল করার সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পেটের নিচের অংশে লাগে। তাকে সর্বচ্চ চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *