ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন কাজী নাবিল

admin ঢাকা
আপডেট: 27 November 2018, 22:34

যশোর প্রতিনিধি: যশোর-৩ সদর আসনে নৌকা মার্কার মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। মঙ্গলবার যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় নাবিল আহমেদের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, পৌর কাউন্সিলর মকসিমুল বারী অপু ও তার ছোটভাই কাজী এনাম আহমেদ। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল আওয়াল তার মনোনয়নপত্র জমা নেন।
মনোনয়নপত্র জমার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশলবিনিময় করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এসময় তিনি বলেন, আমাকে পুনর্বার মনোনয়ন দেয়ায় জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, ‘পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাচ্ছি। আমাদের এ অঞ্চলে আরো শিল্প-কারখানা গড়ে উঠবে, সেক্ষেত্রে আমাদের নতুন অর্থনৈতিক জোন গড়ে উঠবে।’
নাবিল আহমেদ আরো বলেন, মানুষ বিএনপি-জামায়াতের দুঃশাসন ও জ্বালাও পোড়াও কর্মসূচির বিপরীতে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায়। আমরা ছোটখাট বিভেদ ভুলে সবাই যশোরের ছয়টি আসন জননেত্রীকে উপহার দিতে সচেষ্ট থাকবো বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *