ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর-৫ আসনের আ’লীগ প্রার্থী স্বপন ভট্টাচার্য্যকে অভিনন্দন

admin ঢাকা
আপডেট: 26 November 2018, 20:36

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্যকে যশোর বিমান বন্দরে দলীয় নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (২৬ নভেম্বর) দুপুরে স্বপন ভট্টাচার্য্য যশোর বিমান বন্দরে পৌঁছালে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিগণ তাকে অভিনন্দন জানান।
এরপর যশোর শহরের বকুলতলাস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যূরালে স্বপন ভট্টাচার্য দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর তিনি মণিরামপুর নির্বাচনী এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, এমপি পতœী তন্দ্রা ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগ নেতা জয়দেব নন্দী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, মণিরামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমাতুন নাহার, আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জিএম মজিদ, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্ত্তী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সজিব কুশারী, প্রচার সম্পাদক আশরাফুল আলম, যশোর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন কবির পিয়াস, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *