ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডা: রুহুল হক

admin ঢাকা
আপডেট: 26 November 2018, 21:14

ডেস্ক রিপোর্ট: আবারো দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক। রোববার সাতক্ষীরা-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান তিনি। সোমবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদে পৌঁছুলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদস উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ডা. মনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আফিস শাহবাজ খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *