ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. রুহুল হকের মনোনয়ন লাভে শ্রীউলায় আনন্দ মিছিল

admin ঢাকা
আপডেট: 26 November 2018, 21:45

শ্রীউলা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনে নৌকার প্রার্থী হিসাবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হককে মনোনীত করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আশাশুনির শ্রীউলায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে আনন্দ মিছিলের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। মিছিলটি বাজার থেকে বের হয়ে মাড়িয়ালা মোড় ঘুরে পুনরায় একই স্থানে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাবেক চেয়ারম্যান এড. জহুরুল হক, আওয়ামী লীগ নেতা স্বপন কুমার, আবু সাঈদ মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু হেনা বিল্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্জয় মিশ্র, তরুণলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ইউনিয়ন শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *