ঢাকাSaturday , 24 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাদপুরে লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায়: পিডিকে মিতালী সংঘের জয়

admin ঢাকা
আপডেট: 24 November 2018, 21:36

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের সাদপুর ক্রীড়া পরিষদ আয়োজিত চার দলীয় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার (২৪ নভেম্বর) বিকেলে সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পিডিকে মিতালী সংঘ ৪-২ গোলের ব্যবধানে উত্তরশ্রীপুরকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু। সহকারী ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, আব্দুস সামাদ ও রিয়াজ আহম্মেদ। আগামী মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে শ্যামনগরের ঈশ^রীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব ও যশোরের আজাদ স্পোর্টিং ক্লাব পরস্পর মুখোমুখি হবে।
এর আগে ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান।
ইউপি সদস্য আহম্মদ আলীর ব্যবস্থাপনায় এবং সাদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *