ঢাকাFriday , 23 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে এক ব্যক্তিকে ৮ দিন আগে আটকের অভিযোগ, পুলিশের অস্বীকার

admin ঢাকা
আপডেট: 23 November 2018, 20:33

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: গত চার দিন আগে মণিরামপুরে হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। অবশ্য পুলিশের পক্ষ থেকে তাকে আটকের কথা অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে হাফিজুর রহমানের স্ত্রী খাদিজা খাতুন মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনে অভিযোগ দিয়েছেন। হাফিজুর রহমান মণিরামপুর উপজেলার জামজামি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।
খাদিজার অভিযোগ, গত ১৮ নভেম্বর রাত ১১টার দিকে সাদা পোষাকধারি পুলিশ হাফিজুর রহমানকে আটক করে নিয়ে যায়। এরপর থেকে আর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার স্বামীর আটকের বিষয়টি থানা পুলিশ অস্বীকার করছে বলে তিনি অভিযোগ করেন। খাদিজার ধারণা তার স্বামী হাফিজুর রহমানকে শারীরিক নির্যাতনের মাধ্যমে একটি হত্যা মামলায় স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হতে পারে। তার স্বামীকে আদালতে সোপর্দ করার জন্য পুলিশ বাহিনীর প্রতি তিনি দাবি করে গত বুধবার মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনের সভাপতি বরাবর লিখিত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *