ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 21:25

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে প্রকাশ মল্লিক (৬০) নামে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। প্রকাশ মল্লিক উপজেলার পাচবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্বজনদের দাবি বুধবার দুপুরে তিনি নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এদিন রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেননি নিহতের পুত্র গৌর মল্লিক।
এদিকে বৃহস্পতিবার সকালে লাশ মর্গে প্রেরণের সময় জানতে চাইলে নিহতের আত্মীয় যশোর চাঁচড়া এলাকার রঞ্জন মন্ডল বলেন, নিজ ধারদেনা ও অন্যদের কাছে পাওনা টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন। অন্যদিকে তার আত্মহত্যার বিষয়টি নিয়ে স্থানীয় অনেকের মধ্যে গুঞ্জন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *