ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তুয়ারডাঙ্গা হাইস্কুলের সভাপতি নির্বাচিত হলেন আশীষ কুমার

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 20:24

আশাশুনি প্রতিনিধি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আশাশুনির তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আশীষ কুমার মন্ডল।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহর তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে নির্ধারিত সময়ে সভাপতি পদে আশীষ কুমার মন্ডল ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। সেজন্য তাকেই সভাপতি ঘোষণা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির দাতা সদস্য নাসির উদ্দীন সরদার, শিক্ষক প্রতিনিধি কবিতা আচার্য্য, শহিদুল ইসলাম, আজমল হোসেন, অভিভাবক সদস্য মারুফা খাতুন, রবীন্দ্র্র নাথ মন্ডল, জয়দেব মন্ডল, টুকু সরদার, ছালেক সরদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *