ঢাকাTuesday , 20 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু সুরাইয়ার জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

admin ঢাকা
আপডেট: 20 November 2018, 21:39

সৌমেন মজুমদার, তালা: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনার একটু সাহায্যে বাঁচতে পারে দেড় বছরের শিশু সুরাইয়ার জীবন। সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের হতদরিদ্র ভ্যান চালক মহিদ সরদারের একমাত্র মেয়ে সুরাইয়া। সে দীর্ঘ ৬ মাস কিডনী ও হার্টের রোগে ভুগছে। ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক নাহরুমা জানিয়েছেন, সুরাইয়ার হার্ট ছিদ্র এবং একটি কিডনী নষ্ট হয়ে গেছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায় তার জীবন নাশের আশংকা রয়েছে। সুরাইয়ার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। তার চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু হতদরিদ্র ভ্যান চালক মহিদ সরদারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় অসহায় পিতা মেয়ের সুচিকিৎসার জন্য সমাজের সকল বিত্তবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন। শিশু সুরাইয়ার চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ ও ০১৭৮৪-৬২৬২৭৯ নম্বরে বিকাশ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *