ঢাকাTuesday , 20 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে মোটরসাইকেল ড্রাইভিং শিখতে গিয়ে কিশোর নিহত

admin ঢাকা
আপডেট: 20 November 2018, 21:25

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে মোটরসাইকেল ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে রাজু হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরোহী মতিয়ার রহমান নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রাজু হোসেন তার বন্ধু মতিয়ার রহমানকে সাথে নিয়ে মোটরসাইকেল ড্রাইভিং (চালানো) শিখতে যায়। উপজেলার ঢাকুরিয়া-মণিরামপুর সড়কের জয়পুর গুপের বাজার এলাকায় পৌঁছুলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাজু হোসেন নিহত এবং মতিয়ার ন গুরুতর আহত হয়। নিহত রাজু উপজেলার জয়পুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে এবং মতিয়ার ওই গ্রামের নিছার আলীর ছেলে। গুরুতর আহত মতিয়ার রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *