ঢাকাTuesday , 20 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা

admin ঢাকা
আপডেট: 20 November 2018, 21:52

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রণজিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার জসীমউদ্দীন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের এফপিআই আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মামুন হোসেন, অনিমা রায়, শেখ তানভির আহম্মেদ প্রমুখ।
আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর সপ্তাহ ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় কমিউনিটি ক্লিনিকে ডেলিভারী নিশ্চিত করে পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *