ঢাকাMonday , 19 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভুরুলিয়ায় বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে আলোচনা

admin ঢাকা
আপডেট: 19 November 2018, 20:27

জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: ইউএসআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম- নবযাত্রা প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সোমবার ভুরুলিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০টায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন সানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াশ অফিসার জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড মেম্বর সিদ্দিকুর রহমান, ৭নং ওয়ার্ড মেম্বর আব্দুস সবুর কাগুচী, সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার মিস্ত্রি। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। তাহলে বিভিন্ন রোগ জীবাণু আমাদের ক্ষতি করতে পারবে না। এ জন্য সকলকে সচেতন হতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ওয়াশ অর্গানাইজার ফতেমা খাতুন, প্রতীম চাকমা ও জেন্ডার অর্গানাইজার আফরোজা। অনুষ্ঠান পরিচালনা করেন এমসিএইচএন অর্গানাইজার মুক্তা। এর আগে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *