ঢাকাSunday , 18 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় সরকারের উন্নয়ন প্রচারে আলোচনা

admin ঢাকা
আপডেট: 18 November 2018, 20:49

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বিকালে শ্রীউলার বুড়াখারাটি কালিপূজা উদযাপন পরিষদ ও ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপুল কুমার মন্ডল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জিএম জালাল উদ্দীন, আবু সাইদ সরদার, আবু হেনা শামীম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু হেনা বিল্টু, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্জয় কুমার মিশ্র প্রমুখ।
বক্তারা শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে এ ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্র্বাচনে আবারো নৌকা প্রতিকের প্রার্র্থীকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন বিভাগীয় ও স্থানীয় পর্র্যায়ে শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *