ঢাকাSunday , 18 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকী মোকামে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 18 November 2018, 21:53

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী মোকামে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সুন্দরবন উপকূলীয় এবং নদীবেষ্টিত গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রাণকেন্দ্র খোলপেটুয়া নদী সংলগ্ন এ বৃহৎ মোকামের আল আমিন বস্ত্রালয় ভবনের ২য় তলায় এই এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন হয়।
রোবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে নাজমুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. শ্যামনগর শাখা প্রধান এসপিও মেসবাহ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব খুলনা জোন মাকসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল কবির ও নুরুজ্জামান, প্রতাপনগরের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতাপনগর ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ¡ মাওলানা রুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *