ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল কাস্টমসের সফটওয়্যার উদ্ভাবন: গতিশীল হবে আমদানি রফতানি

admin ঢাকা
আপডেট: 17 November 2018, 20:29

বেনাপোল থেকে এম ওসমান: রাজস্ব ফাঁকি রোধ ও আমদানি-রফতানি বাণিজ্যকে আরো গতিশীল করতে ‘বেনাপাস’ নামে একটি সফটওয়্যার উদ্ভাবন করেছে বেনাপোল কাস্টমস হাউস। সফটওয়্যারটি ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। আলোয় আলোকিত হয়েছে বেনাপোল কাস্টমস্ এর কর্মকান্ড। নতুন এই সফটওয়্যার উদ্ভাবনে জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে বোনপোল কাস্টমস হাউসকে পুরস্কৃত করেছে।
সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এই পুরস্কার তুলে দেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর হাতে। ঢাকাস্থ কাস্টমস ও কর বিভাগের সকল কমিশনার অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার ও সহকারী কমিশনারগণ এবং এনবিআরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি দেশময় বেনাপোলের ন্যায় বিস্তৃতি চেয়েছেন। সকল কাস্টমস স্টেশন ও হাউসে ছড়িয়ে দিতে বলেছেন এই সফটওয়্যার। বেনাপাস নির্মাতাদের নগদ পুরস্কার ও বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছেন তিনি। এটা বেনাপাসের জন্য এটা বড় স্বীকৃতি।
বাণিজ্য সেবায় বেনাপোল কাস্টম হাউস কাজ করছে। বণিক, বাণিজ্য ও বেনাপোলবাসীর কল্যাণে গত এক বছরে বহু সংস্কার ও উদ্ভাবন হয়েছে। পুরস্কারের চিন্তা করে এসব হয়নি। কাজকে ভালোবেসে ‘আউট অব দ্য বক্স’ করা হয়েছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে সংস্কার ও বহিরাগত মুক্তকরণ, কার্গোব্যবস্থাপনা, পয়:নিষ্কাশণ, সুপেয় পানি, সভাকক্ষ, দ্রুত রাজস্ব আদায়ের পদ্ধতি, পণ্য পরীক্ষণ, পণ্যজট, ট্রাকজট, ফোল্ডার চালু, শুল্কায়ন গ্রুপ বিভাজন, বাইপাস সড়ক চালু করা হয়েছে। এটি এখন দেশে বিদেশে প্রশংসা পাচ্ছে।
যুগ্ম-কমিশনার আমিমুল ইহসানের নিবিড় সম্পৃক্ততায় প্রায় দশ মাস আগে বেনাপাস সফটওয়্যার নিয়ে কাজ শুরু হয়।
যুগ্ম-কমিশনার শাকিলা পারভীন, এসি সাঈদ রুবেল, এসি উত্তম চাকমা, আরও, এআরও’র একটি দল, প্রকৌশলী হাসিবুর রহমান ও চ্যানেল আই প্রযোজক হানিফের নিবেদিত প্রাণ দল এটি নিয়ে কাজ করেছেন। সবার সম্পৃক্ততায় বাধা ডিঙিয়ে এসেছে সাফল্য। গত মাসে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত জয়েন্ট গ্রুপ অব কাস্টমস্ এর মিটিং এ এই সফটওয়্যার প্রশংশিত হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায়, অংশীজনের সমর্থন ও বেনাপোলীয় উৎসাহ আমাদের অগ্রযাত্রা। রাজস্ব ফাঁকি রোধ ও আমদানি রফতানি বাণিজ্যকে আরো গতিশীল করতে বেনাপাস নামে একটি সফটওয়্যার উদ্ভাবন করেছে বেনাপোল কাস্টমস হাউস। সফটওয়্যারটি ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *