ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাবা-মার পা ধুয়ে দিল শিক্ষার্থীরা

admin ঢাকা
আপডেট: 17 November 2018, 20:40

ডেস্ক রিপোর্ট: বাবা-মার পা ধুয়ে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো সদর উপজেলার হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা। শনিবার সকালে বিদ্যালয়ে সততা স্টোর এবং সেফটি ও হাইজিন কর্নারের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাবা-মায়ের পা ধুয়ে দিয়ে শ্রদ্ধা জানায়।
বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সততা স্টোর এবং সেফটি ও হাইজিন কর্নারের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য আল-ফেরদৌস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সেলিম, সহকারি প্রধান শিক্ষক মেহেরুন নেছা, শিক্ষক শাহাদাত হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বাবা-মার প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ বাবা-মায়ের পা ধুইয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *