ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু আজ: কলারোয়ায় পরীক্ষার্থী ৪ হাজার ২শ

admin ঢাকা
আপডেট: 17 November 2018, 20:34

কলারোয়া প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ। এ বছর প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় কলারোয়া উপজেলা থেকে সর্বমোট ৪ হাজার ২শ ২৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার হোসেন জানান, এ বছর উপজেলার একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রে ১২৭টি সরকারি স্কুল, ২টি ব্র্যাক স্কুল এবং ৩টি কিন্ডারগার্ডেন থেকে সর্বমোট ৩ হাজার ৭শ ১৮ জন ছাত্র-ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রবেশ পত্র পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৭শ ৫৩ জন ছাত্র আর ১৯ হাজার ৬৫ জন ছাত্রী। এছাড়া উপজেলার ৩৫টি ইবতেদায়ী মাদরাসার ৫১০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রবেশ পত্র পেয়েছে। এর মধ্যে ৩শ ৩ জন ছাত্র এবং ২শ ৭ জন ছাত্রী।
উল্লেখ্য, রোববার সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *