ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের ৬৭তম জন্মদিন পালন

admin ঢাকা
আপডেট: 17 November 2018, 21:04

ফিংড়ী প্রতিনিধি: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের ৬৭তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন যুবলীগের আয়োজনে ও এনআই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশনের উদ্যোগে তার জন্মদিন পালন করা হয়। ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেক কাটেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামুয়েল ফেরদৌস পলাশ, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর যুবলীগের সভাপতি মিজানুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মোনায়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আসিফ শাহাবাজ খান, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সোহাগ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অজয় দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আজাদ হোসেন, ছাত্রলীগের আহবায়ক খান আল ইমরান প্রমুখ। পরে বিভিন্ন সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *