ঢাকাThursday , 15 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা!

admin ঢাকা
আপডেট: 15 November 2018, 22:39

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে প্রেমিকা।
সূত্রে জানা যায়, পাটকেলঘাটার দাদপুর গ্রামের রেজাউল করিম শেখের ছেলে ইদ্রিস আলী ওরফে কাজল (২২) এর সাথে গত দুই বছর ধরে একই গ্রামের নবম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর (১৬) প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতিতে তাদের সম্পর্ক শারীরিক পর্যায়ে গড়ায়। গত ৮-১০ দিন আগে আশাশুনি থানার তেতুলিয়া গ্রামে তারা পালিয়ে মেয়েটির ফুফুর বাড়িতে ওঠে। সেখান থেকে তাদের ফুফা বিয়ের ব্যবস্থা করার জন্য দু’পক্ষের অভিভাবককে খবর দিলে সুচতুর কাজল সেখান থেকে পালিয়ে যায়। বলতে থাকে বিমানে চাকুরির জন্য টাকা দেয়া হয়েছে, এখন বিয়ে করলে চাকরিটা হবে না। এরপর থেকে তার মোবাইল বন্ধ পেয়ে মেয়েটি উপায় না পেয়ে বৃহস্পতিবার কাজলের বাড়িতে গিয়ে ওঠে। সেখানে গিয়ে বিয়ের দাবি জানালে কাজলের মা-বাবা তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধর করলে সে মনের দুঃখে কীটনাশক পান করে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকনাথ নার্সিং হোমে ভর্তি করে।
ক্লিনিকের চিকিৎসক জানান, তিনদিন রোগী সম্পর্কে কিছুই বলা যাবে না।
তবে এ ঘটনায় মেয়েটির মা জানান, কাজলের পরিবারের সদস্যরা তাকে মেরে মুখে বিষ ঢেলে পার্শ্ববর্তী একটি স্কুলে ফেলে রেখে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *