ঢাকাThursday , 15 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলে পরামর্শ সভা

admin ঢাকা
আপডেট: 15 November 2018, 20:22

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতার মানিকতলায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিদের আগমনে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।
অভিভাবক সমাবেশ ও পরামর্শ সভায় স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা আহছানিয়া মিশন রেসি. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ। এসময় প্রধান অতিথি বলেন, স্কুলটি যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে তাতে করে অভিভাবকদের সহযোগিতা পেলে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। শিক্ষকদের যে আন্তরিকতা তার সাথে অভিভাবকদের ও শুভাকাক্সিক্ষদের সহযোগিতায় সেরা হবে স্কুলটি।
অনুষ্ঠানে শিক্ষক আবু ফরহাদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পাড় এবং রূপালী ব্যাংক নলতা শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষ। সমাবেশে প্রধান আলোচক হিসাবে স্কুলের উন্নয়ন ও সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সোহরাব হোসেন সবুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক আনারুল ইসলাম, সুমন রায়, তুহিনা আফরিন, মোকলেছুর রহমান, পুষ্প রাণী, রোজিনা খাতুন, অরুন কুমার, ৫ম শ্রেণির ছাত্রী মহুয়া মহসিনা ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র হাফিজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *