ঢাকাThursday , 15 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ

admin ঢাকা
আপডেট: 15 November 2018, 22:21

দেবহাটা প্রতিনিধি: ঢাকার নয়াপল্টনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে দেবহাটার সখিপুরে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ঈদগাহ বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোকন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের আহছানউল্লাহ কল্লোল, ছাত্রলীগের নয়ন, সোহাগ হোসেন, আরাফাত হোসেন, আনার, রাজু, ফরহাদ, শাফি, আরশাফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *