ঢাকাWednesday , 14 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে গণধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামালা

admin ঢাকা
আপডেট: 14 November 2018, 20:32

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের পাড়ালা ঋষিপল্লীর এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে ভিকটিমের মা এ মামলা করেন।
পুলিশ জানায়, ৫ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে পাড়ালা গ্রামের পল্টু ঠাকুরের বাগানে এই গ্রামের ঋষিপাড়ার এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়। ধর্ষকরা তাকে হুমকি দিলে সে আত্মীয় বাড়িতে লুকিয়ে থেকে স্থানীয়দের সহায়তায় অবশেষে ১২ নভেম্বর থানায় আসে। এদিন ধর্ষিতার জবানবন্দি নেন মণিরামপুর সার্কেলের এএসপি রাকিব হাসান ও অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম। ধর্ষিতার অভিযোগের সত্যতা খুঁজতে এলাকায় যান এসআই খান আব্দুর রহমান। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় এলাকা থেকে সোমবার বিকেলে জটু দাশ (৪৫) নামে এক অভিযুক্তকে আটক করেন। তার স্বীকারোক্তি ও ধর্ষিতার জবানবন্দি অনুযায়ী ওই রাতেই ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *