ঢাকাWednesday , 14 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গাভার জয়

admin ঢাকা
আপডেট: 14 November 2018, 21:43

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির নওয়াপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) বিকালে নওয়াপাড়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে জগদ্ধাত্রী পূজা মন্ডপ মাঠে অনুষ্ঠিত খেলার প্রথম সেমিতে মহাজনপুর ফুটবল একাদশ ও গাভা ফুটবল একাদশ মুখোমুখি হয়।
খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে গাভা দল ৫-৪ গোলের ব্যবধানে মহাজনপুরকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহাজনপুর দলের কৌশিক সরকার। রেফারী ছিলেন বাবলুর রহমান। সহকারী ছিলেন ইয়ামিন হোসেন ও শিমুল হোসাইন। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা ও প্রভাষক সুমঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *