ঢাকাTuesday , 13 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে উপকূল দিবস পালন

admin ঢাকা
আপডেট: 13 November 2018, 20:48

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় স্মরণে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনর্চাজ অনিমেশ হালদার।
সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত ৭০- এর ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় স্মরণে উপকূল দিবস উপকূলের জন্য হোক একটি বিশেষ দিন। এই দিবসটি জাতীয়ভাবে পালন এবং উপকূলকে সুরক্ষার জন্য সকলেই জোর দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ইনর্চাজ মহসিন আলম, প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস, সিনিয়ার শিক্ষক তাজুল ইসলাম, এসআই খালিদ হোসেন, নৌ পুলিশের রফিকুল ইসলাম, বেসরকারি সংগঠন কিরণ এর নির্বাহী পরিচালক আবিয়ার রহমান, সাংবাদিক আব্দুল হালিম, সিডিও ইয়ুথ টিমের স.ম ওসমান গণী সোহাগ, সাংবাদিক বেলাল হোসেন, সাহেব আলী, মো. ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা সাব্বির হুসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *