ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে অতিরিক্ত মদ পানে তিন জনের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 12 November 2018, 20:56

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে অতিরিক্ত মদ পানে আরও একজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ পানে এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জন।
সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার খড়িঞ্চা খেদাপাড়ার কল্পতরু সরকারের ছেলে পলাশ সরকার (৩৫) ও একই উপজেলার নলঘোনা এলাকার জীবন মন্ডলের ছেলে পবিত্র মন্ডল (২৮)। মৃত পলাশের ভাই মিলন ও পবিত্রের ভাই বিপুল জানায়, কালীপূজা উপলক্ষে তারা মদ পান করেছিলেন। রাতে তাদের অবস্থা গুরুতর হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। স্থানীয়রা জানান, ওই রাতে খেদাপাড়া গ্রামের মুজিবর ও অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে চিকিৎসা কল্পে বৃহস্পতিবার রাতে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে খুলনার একটা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার রাতে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *