ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিপিও সদস্যদের সাথে সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 12 November 2018, 20:45

প্রেস বিজ্ঞপ্তি: ডিআরআরএ পিআইএইচআরএস প্রজেক্টের উদ্যোগে সোমবার সাতক্ষীরার সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের মিটিং রুমে কমিউনিটি গ্রুপের সদস্যদের সাথে ডিজএ্যবল পিপ্যুল অর্গানাইজেশন (ডিপিও) সদস্যদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলীপুর ইউনিয়ন পরিষদ সচিব কাঞ্চন কুমার দে। সাতক্ষীরা সদর হাসপাতালে ডিআরআরএ পরিচালিত প্রতিবন্ধীদের একীভূত স্বাস্থ্য সেবা প্রকল্পের রেফারাল চেইন শক্তিশালীকরণ বিষয়ে এ সভায় উপস্থিত ছিলেন ডিপিও সদস্য আমিনুর রহমান, কমিউনিটি ক্লিনিকের ডিপিও প্রতিনিধিগণ ও আলীপুর ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সদস্যগণ।
ডিপিও সদস্য দৃষ্টি প্রতিবন্ধী আমিনুর রহমান বলেন সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে প্রতিবন্ধীদের জন্য ফিজিওথেরাপি সেবা মেডিসিন সেবা, বিনামূল্য সহায়ক উপকরণ সেবাসহ বিনামূল্য সার্জারী সেবা প্রদান করা হয় যেটি প্রশংসার দাবিদার। তবে আমরা যারা প্রতিবন্ধী সেবাগ্রহীতা সঠিক সেবাটা পেতে পারি সেজন্য ডিআরআরএ পিআইএইচআরএস প্রকল্প কর্মীদের আরোও সেবার সুযোগ তৈরি করতে হবে। পরিশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভাটি সমাপ্ত হয়। অনুষ্ঠান সনচালনা করেন ডিআরআরএ জেলা ম্যানেজার আবুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *