ঢাকাWednesday , 7 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে কৃষকদের মাঝে বীজ সার বিতরণ

admin ঢাকা
আপডেট: 7 November 2018, 20:51

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি, খরিপ ও গ্রীষ্মকালীন ২০১৮-১৯ মৌসুমে ভুট্টা, সরিষা, বিটি বেগুন, বোরো, তিল ও মুগ চাষে প্রণোদনা প্রদানের লক্ষ্যে এ বীজ-সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হীরক কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মোজাম্মেল হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক তপন কুমার বিশ্বাস পবন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *