ঢাকাWednesday , 7 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা জাসদের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস পালন

admin ঢাকা
আপডেট: 7 November 2018, 20:44

সাতক্ষীরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উদ্যোগে মহান সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার (৭নভেম্বর) সকাল ১০টায় মুনজিতপুরস্থ জাসদ কার্যালয়ে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ দিবস পালন করা হয়। জেলা সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলুর পরিচালনায় এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, দেবহাটা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শ্যামনগর সভাপতি মুক্তিযোদ্ধা হারুনার রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তালেব, কালিগঞ্জ সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আশাশুনির আহবায়ক সুরাতুজ্জামান, জাতীয় নারী জোট সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীণা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, তালা সভাপতি এসএম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এসএম শামীম, সাইদুজ্জামান শুভ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে হবে। সাথে সাথে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর, সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তি-উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার, দুর্নীতি ও বৈষম্যের অবসান করার এবং সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *