ঢাকাTuesday , 6 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে নৌকার পক্ষে আসাদুজ্জামান বাবুর উঠান বৈঠক

admin ঢাকা
আপডেট: 6 November 2018, 21:06

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে ইউনিয়নের বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমের আলীর সভাপতিত্বে বৈঠকে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবু, এছাড়াও উপস্থিত ছিলেন খোকন হাজী, সালাম সানা, জয়নাল, লুৎফর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় আসাদুজ্জামান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। বিশশ্বর কাছে বাংলাদেশ আজ সুপরিচিত। জননেত্রীর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *