ঢাকাTuesday , 6 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় কৃষক মাঠ দিবস

admin ঢাকা
আপডেট: 6 November 2018, 20:57

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় আইএফএমসি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কোঁড়া পশ্চিমপাড়া আইএফএমসি কৃষক মাঠ স্কুলে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মাঠ দিবসে সখিপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর অঞ্চলের মাস্টার ফ্যাসিলিটেটর মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহাজাহান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আইএফএমসি কৃষক মাঠ স্কুলের ফার্মাস ফ্যাসিলিটেটর খলিলুর রহমান, আরশাদ আলী, প্রশিক্ষণার্থী রাজু ইসলাম, রাবেয়া আক্তার, আকছেদুর রহমান, হাফিজা পারভীন প্রমুখ। এ সময় ৫০জন কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ শেষে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার ইব্রাহিম খলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *