ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

admin ঢাকা
আপডেট: 5 November 2018, 23:35

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত শওকত পৌর এলাকার মোহনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় যশোর-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নিহত শওকত। এসময় বিপরীত দিক থেকে ঢাকা-মেট্রো-গ-১৫-০২৩৯ নম্বরধারী সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান, ঘাতক বাসটি থানা হেফাজতে এবং মরদেহ থানায় নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *