দেয়াড়ায় ধানের বাম্পার ফলন
সরদার কালাম, দেয়াড়া (কলারোয়া): কলারোয়ার দেয়াড়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। আমন ধানের এই বাম্পার ফলনে লাভবান হওয়ার আশা দেখছে কৃষক।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের কৃষি বান্ধব কর্মসূচির সহযোগিতায় এই ইউনিয়নে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়েও পাশে থেকেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সূত্র আরও জানায়, চলতি মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়নে ১১ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা ছাড়িয়ে যাবে বলেও আশা করা যাচ্ছে।
এদিকে আগামী দু’এক সপ্তাহের মধ্যে এই ধান কাটা শুরু হতে পারে বলে আশা করছে কৃষক।
ইউনিয়নের দলুইপুর গ্রামের কৃষক নিছার আলী জানান, তিনি ছয় বিগা জমিতে ধান রোপণ করেছেন। উৎপাদনও বেশ হয়েছে। এই উৎপাদনে তার সব খরচ-খরচা বাদ দিয়ে লাভ হওয়ার সম্ভবনা অনেক বেশি।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহসিন আলী জানান, আবাদী ১১ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে অর্জিত লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জিত হবে। ফসল ঘরে তোলা পর্যন্ত আমাদের সার্বিক পরামর্শ কৃষকের পাশে থাকবে।

Leave a Reply