ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অতিথি পাখি শিকারের দায়ে পাইকগাছায় দুই ব্যক্তির জরিমানা

admin ঢাকা
আপডেট: 5 November 2018, 20:27

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় অতিথি পাখি শিকার করার অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রোববার সকালে থানার এসআই শরীফ আল-মামুন ও এএসআই পলাশ অভিযান চালিয়ে উপজেলার প্রতাপকাটী গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল (৩৬) ও বিপুল মন্ডলের ছেলে এঞ্জেল মন্ডল (২৫) কে চারটি অতিথি পাখিসহ নিজ বাড়ি থেকে আটক করে। পরে বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না আটক দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে জরিমানা করেন এবং শিকার করা পাখি চারটি অবমুক্ত করে দেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার দিপংকর মন্ডল ও সাকিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *