ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারে লায়লা পারভীন সেঁজুতি

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 22:54

তালা প্রতিনিধি: তালায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) বিকেলে জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি নতুন বাজার ও আটুলিয়া বাজারে শেখ হাসিনার উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ ও পথসভা করেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু, ইউনিয়ন মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার মুস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল মোল্লা, সন্তান কমান্ডের জাহিদ, রাসেল, আতিকুর রহমান জনি, আব্দুল জলিল, অপু, আবু জাহিদ, তৌহিদুর রহমান, নিহার, একরামুল ইসলাম, মফিজুর রহমান, মোস্তফা কামাল, আলাউদ্দীন, সোহাগ হোসেন, তুহিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *