ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 22:27

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু হয়েছে।
রোববার (৪ নভেম্বর) ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্ড বিতরণ করা হয়।
নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ নভেম্বর) ২নং পাথরঘাটা ও ৩নং রাজবাড়ি ওয়ার্ডের জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। এছাড়া আগামী ৬ নভেম্বর ৪নং গোবিন্দকাটি ও ৫নং বিহারীনগর ওয়ার্ড, ৭ নভেম্বর ৫নং মোহনপুর ও ৬নং আখড়াখোলা ওয়ার্ড, ৮ নভেম্বর ৬নং তুজলপুর ও বয়ারথোলা ওয়ার্ডের পুরুষ ও মহিলাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এছাড়ও আগামী ১০ ও ১১ নভেম্বর ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাকী ওয়ার্ডগুলোর স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *