ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 21:32

ডেস্ক রিপোর্ট: কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ভ্যাল্যু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এই কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার।
কর্মশালায় মাল্টিমিডিয়ায় এনজিএফ এর কাঁকড়া হ্যাচারির ম্যানেজার আশুতোষ বিশ^াস কাঁকড়া সাবসেক্টরের অবদান বর্ণনা করেন।
কর্মশালায় সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও তালা এবং খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলার মৎস্য কর্মকর্তারা অংশ নেন।
আরও বক্তব্য রাখেন এনজিএফ’র পরিচালক (মাইক্রোক্রেডিট) আলমগীর কবির, এনজিএফ কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *