ঢাকাSaturday , 3 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা শেখ রাসেল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 3 November 2018, 22:05

বাপ্পী সরকার, চাম্পাফুল: ‘খেলাধূলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জের চাম্পাফুল শেষ হলো আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় শেখ রাসেল স্পোর্টিং ক্লাব ও সখিপুর ফুটবল একাদশ। এতে ২-১ গোলে সাতক্ষীরা শেখ রাসেল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (৩ অক্টোবর) ইউনিয়নের উজিরপুর হামিদ স্মৃতি ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ ম-ল, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, তদন্ত অফিসার আহম্মেদ রাজীব, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনোয়ার কবির লিটু, আশাশুনি পূজা উদযাপন কমিটির সভাপতি নীলকণ্ঠ সোম, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিক বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সরদার মতিয়ার রহমান, সত্যরঞ্জন বিশ্বাস, উপেন্দ্রনাথ সরকার, চাম্পাফুল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আরিফুর রহমান বাবু, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও বাপ্পী সসরকার প্রমুখ।
পরে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *