ঢাকাThursday , 1 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাশঁদহায় সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে মিছিল ও পথসভা

admin ঢাকা
আপডেট: 1 November 2018, 22:14

ডেস্ক রিপের্ট: সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে সদর উপজেলার বাঁশদহা বাজারে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বাশদহা ইউপি চেয়ারম্যান এসএম মোশাররাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, শুকুর মাহমুদ প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের একমাত্র দাবিদার শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যত উন্নয়ন করেছে ইতোপূর্বে কোনো সরকার এ ধরনের উন্নয়ন করতে পারিনি। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষাসহ এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *