ঢাকাThursday , 1 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 1 November 2018, 21:54

দেবহাটা (সদর) প্রতিনিধি: ‘জেগেছে যুবক গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় যুব দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, ডা. রনজিৎ কুমার রায়, শিক্ষা অফিসার প্রণব কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, শামীম হোসেন প্রমুখ।
এ সময় সহজ সুদে ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ ও বিভিন্ন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *