ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় কলেজ ছাত্রকে পিটিয়ে জখম

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 22:40

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কলেজ ছাত্রকে টিউশনির টাকা দেওয়ার নামে ডেকে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে। গুরুতর আহত সবুজ হোসেন পাড় (২২) উপজেলার নোয়াকাটি গ্রামের হযরত আলী পাড়ের ছেলে। সে বর্তমানে পাইকগাছা সরকারি কলেজের অনার্স বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতের পিতা হযরত আলী জানান, আমার ছেলে পাশ্ববর্তী উত্তরসলুয়া গ্রামের কবিরের শিশু কন্যাকে প্রাইভেট পড়াতো। প্রাইভেটের টাকা পাওনা হলে টাকা দেওয়া নিয়ে কবিরের পরিবার দীর্ঘদিন তালবাহানা করে আসছিল। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে ছেলে সবুজকে মুঠোফোনে তাদের বাড়িতে ডেকে নিয়ে টাকা না দিয়ে কবির ও তার লোকজন সবুজকে বেঁধে পিটিয়ে রক্তাক্ত জখম করে বাড়ীর পাশে ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তার দুটি পা ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। এ ঘটনায় বুধবার (৩১ অক্টোবর) কবিরের পরিবারের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে বিষয়টি খতিয়ে দেখছেন বলে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *