ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে সাবেক ছাত্রলীগ ছাত্রনেতাদের লিফলেট বিতরণ

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 22:17

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা বড় বাজার হতে শুরু করে বড় বাজারের সকল ব্যবসায়ী, ক্রেতাসহ সাধারণ মানুষের কাছে তারা এই লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম আহবায়ক মাহমুদ আলী সুমন, জেএম ফাত্তাহ, কাজী আক্তার হোসেন, সদস্য সচিব এজাজ আহমেদ স্বপন, সদস্য সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আমিনুর রহমান কাজল, সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, কামরুল ইসলাম চঞ্চল, নাসেরুল হক, ময়নুল হাসান লিটু, সালাহউদ্দিন আল্ আজাদ, নজরুল ইসলাম হাবলু, রফিকুল ইসলাম রানা, শরিফুল ইসলাম খান, মিকাঈল হোসেন, খন্দকার আনিছুর রহমান, শিমুল, মনিরুল ইসলাম, কাজী ইকবাল, খন্দকার আরিফ প্রিন্স, হুমায়ুন কবির, জাহাঙ্গীর কবির পলাশ, বিপ্লব, বিকাশ, শেখ মাসুদ, মীর মোস্তাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মাসুদ আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সৈনিক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ শেষে দিবা নৈশ্য কলেজের সামনে নেতৃবৃন্দ এক পথসভায় মিলিত হন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *