ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার খেশরায় জাতীয় শ্রমিক লীগের কর্মী সম্মেলন

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 23:11

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরায় জাতীয় শ্রমিক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ অক্টোবার) সন্ধ্যায় খেশরার হরিহরনগর বাজার সংলগ্ন ফুটবল ময়দানে এ সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও তালা রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন।
সম্মেলনে খেশরা ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মো. সেলিম হোসেন মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল জব্বার, তালা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শফিউর রহমান (ডানলাপ), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাষ্টার আছাদুল হক (মিঠু), খেশরা ইউনিয়নের চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাজিব হোসেন (রাজু)। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. খোরশেদ আলম, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন (তাজ), ইউপি সদস্য মো. সামসুল হক মোড়ল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *