ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্থানীয় জাতের সবজি বীজ বিতরণ

admin ঢাকা
আপডেট: 30 October 2018, 22:17

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে স্থানীয় প্রজাতির সবজি বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) চকবারা মানব কল্যাণ আইএফএম কৃষক সংগঠন ও বারসিক এই বীজ বিতরণের আয়োজন করে।
বীজ বিতরণ অনুষ্ঠানে চকবারা মানব কল্যাণ আইএফএম কৃষক সংগঠনের সভাপতি কৃষক সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা মননজয় মন্ডলের পরিচালনায় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, চকবারা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, অল্পনা রানী মিস্ত্রী, কৃষাণী বকুল বেগম, কৃষক আব্দুল হামিদ প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রী ৫০ জন কৃষক-কৃষাণীর হাতে শীতকালীন সবজি বীজ (লালশাক, পালংশাক, লাউ ও মিষ্টিকুমড়া) তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *