ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে মিছিল

admin ঢাকা
আপডেট: 30 October 2018, 21:17

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ি: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়। পরে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, সদর যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুর ইসলাম, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আসিফ শাহাবাজ খান, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ অমেরেন্দ্র নাথ ঘোষ প্রমুখ।
পথসভায় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়তে আরেকবার শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। আগামী সংসদ নির্বাচনে তাকে ক্ষমতায় বসাতে না পারলে এদেশে আবারও ২০১৩ সালের মতো নৈরাজ্য সৃষ্টি হবে। জামায়াত-বিএনপি আবারও জ্বালাও পোড়াও শুরু করবে। অসংখ্য নিরীহ মানুষকে তারা হত্যা করেছিল। সাতক্ষীরা হয়েছিল রক্তাক্ত জনপদ। আওয়ামী লীগ নেতাসহ ১৭জনকে কুপিয়ে হত্যা করেছিল। রাস্তার গাছ কেটে, ঘরবাড়িতে আগুন দিয়ে এক ভীতিকর অবস্থা তৈরি করেছিল। তাই সেই দিন থেকে রক্ষা পেতে হলে আরেক বার জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *