ঢাকাMonday , 29 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী পরিমল হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছে আটক আল-আমিন

admin ঢাকা
আপডেট: 29 October 2018, 23:23

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী পরিমল পাল হত্যার ঘটনায় আল-আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তার দাবি ইতোপূর্বে আটক অন্য আসামির স্বীকারোক্তি অনুযায়ী তাকে আটকের পর রোববার (২৯ অক্টোবর) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক আলামিন পৌর এলাকার দূর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ব্যবসায়ী পরিমল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন কুমার সিংহ জানান, গত শনিবার বিকেলে পৌর শহরের দূর্গাপুর মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, ব্যবসায়ী পরিমল পাল হত্যা মিশনে সরাসরি ও নেপথ্যে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জামাল হোসেন ও অচিন্ত বিশ্বাসসহ সাত জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজন স্বীকারোক্তি দেয় উক্ত হত্যাকা-ের সাথে সর্বশেষ আটক হওয়া আলামিন জড়িত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *