ঢাকাMonday , 29 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরাকে হারিয়ে ঈশ্বরীপুরের জয়

admin ঢাকা
আপডেট: 29 October 2018, 23:05

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় ৮দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরা ফুটবল একাদশকে পরাজিত করে জয় পেয়েছে ঈশ্বরীপুর একাদশ।
সোমবার (২৯ অক্টোবর) গাজীরজাট প্রগতী সংঘের আয়োজনে দেবীশহর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মুখার্জী মনি বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, বিশিষ্ট সমাজসেবক কাজী গোলাম ওয়ারেশ, ইউপি সদস্য নুরুজ্জামান, আবুল কাশেম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান বকুল, শিক্ষক মঈনুদ্দীন খান, আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় সাতক্ষীরা ফুটবল একাদশ ও ঈশ্বরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব অংশ গ্রহণ করে। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল ১-১ গোল করে। পরে টাইব্রেকারে সাতক্ষীরা ফুটবল একাদশকে হারিয়ে ঈশ্বরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *